বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ট্রেনে কাটা পড়ে কুয়েট ছাত্র নিহত

ডেস্করিপোর্ট  রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের নিচে কাটা পড়ে সুব্রত কুমার মণ্ডল (২০) নামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক ছাত্র নিহত হয়েছেন।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুব্রত কুয়েটের আর্টিটেকচার ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র এবং টাঙ্গাইলের বাসিন্দা। তিনি ফুলবাড়ি গেটের মিজানের বাসায় ভাড়া থাকতেন।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মণ্ডল জানান, সুব্রত ক্যাম্পাসের বাইরে থাকতেন। কীভাবে মারা গেছে জানি না। তবে প্রাথমিকভাবে শুনেছি ট্রেনে কাটা পড়েছেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু বলতে পারছি না। পরিবার থেকে মামলা না করলেও কর্তৃপক্ষ অপমৃত্যু মামলা করবেন।

জিআরপি থানার ওসি মোল্লা খবির আহম্মেদ জানান, ওই ছাত্র ট্রেনে কীভাবে কাটা পড়েছেন সেটি জানি না। আমাদের একটি দল লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।