শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩৩
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

মার্কিন গোয়েন্দা বিমানকে ধাওয়া করল রুশ যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক  রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান কৃষ্ণসাগরের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পি-৮এ মডেলের গোয়েন্দা বিমানকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে।

কৃষ্ণসাগরের আকাশে শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার (এনডিসিসি)। খবর দ্যা হিলের।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে রাশিয়ার সীমান্ত অভিমুখী একটি লক্ষ্যবস্তু শনাক্ত করে রাশিয়ার রাডার ব্যবস্থা। এরপর সেটি যাতে রাশিয়ার আকাশসীমা অতিক্রম করতে না পারে সেজন্য ঘটনাস্থলে একটি এসইউ-৩০ যুদ্ধবিমান পাঠানা হয়।

যুদ্ধবিমানটির পাইলট ঘটনাস্থলে গিয়ে দেখতে পান লক্ষ্যবস্তুটি একটি মার্কিন পি-৮এ গোয়েন্দা বিমান। এ অবস্থায় মার্কিন গোয়েন্দা বিমানটিকে কৃষ্ণসাগরের আকাশ থেকে তাড়িয়ে দেওয়া হয়।

রাশিয়া আরও জানিয়েছে, বিদেশি বিমানটি কৃষ্ণসাগর ত্যাগ করার পর রুশ যুদ্ধবিমানটিও নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে। আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক আইন অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মস্কো জানিয়েছে।