শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:২০
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

চরফ্যাশনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা

কামরুজ্জামান শাহীন,ভোলা  মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, চরফ্যাশন-মনপুরার মা, মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের শরীফপাড়াস্থ বাস ভবনের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও কৃষকদলেরসহ সকল অঙ্গ,সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার স্বপ্ন স্বাদ জনগণের মাঝে পৌছে দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। গণতন্ত্র ও অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৭১ সালে চ‚ড়ান্ত স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিন। দীর্ঘ ৯ মাস রক্ত ক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জত স্বাধীনতা আজ ভুলণ্ঠিত। স্বাধীনতার ৫০ বছর পরও জনগণ ভোটাধিকার বঞ্চিত। ক্ষমতাসীন আ’লীগ হরণ করেছে।
মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শর্তহীন মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার জোর দাবি জানাচ্ছি।

আলোচনা শেষে মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং মহান মুক্তিযোদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।