শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৫৩
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভোলায় যুবলীগের ২ নেতা বহিষ্কার

ডেস্করিপোর্ট  ভোলার বোরহানউদ্দিনে যুবলীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী যুবলীগের এক বর্ধিতসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. তাজউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে বহিষ্কৃত দুই বিদ্রোহী প্রার্থীর নাম ঘোষণা করেন।

তারা হলেন— বোরহানউদ্দিন উপজেলা যুবলীগ সিনিয়র সহসভাপতি মো. আলাউদ্দিন সরদার। তিনি পক্ষিয়া ইউনিয়নে নৌকা প্রার্থীর বিরুদ্ধে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরজন যুবলীগ উপজেলা শাখার সদস্য মো. নূর হোসেন হাওলাদার টবগী ইউনিয়নে নৌকা প্রার্থীর বিরুদ্ধে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।