বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:১১
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

পটুয়াখালীতে নির্মাণাধীন সেতু থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

ডেক্সরিপোর্ট:পটুয়াখালী জেলার কলাপাড়ায় নির্মাণাধীন শহীদ নজরুল ইসলাম সেতুর বার্জ থেকে আন্ধারমানিক নদে পড়ে সরোয়ার শেখ (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া থানায় নির্মাণাধীন ওই সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স থ্রি লাইফ নেভিগেশেন’র নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ ঘটনায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া এবং বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী গ্রাম সংলগ্ন পয়েন্টে নির্মাণাধীন সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, দিনের কাজ শেষে সব শ্রমিকরা চলে যাওয়ার পর নির্মাণাধীন ব্রিজের বার্জ নিয়ন্ত্রণে আনতে গিয়ে হ্যান্ডেলে আঘাতে নদে পড়ে যান সরোয়ার। বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্তও নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।