রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৪৯
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

বুস্টার ডোজ নিয়েও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  করোনার বুস্টার ডোজ নিয়েও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন থেকে এক বিবৃতিতে রোববার জানানো হয, ওমিক্রনে আক্রান্ত লয়েড অস্টিন কোয়ারেন্টিনে আছেন। খবর আলজাজিরার।

তার উপসর্গ মৃদু। তিনি আগামী পাঁচ দিন নিজ ঘরে কোয়ারেন্টিনে থাকবেন। তিনি করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়ার পরও বুস্টার ডোজও নিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, বুস্টার ডোজের জন্য যারা যোগ্য, তাদের প্রত্যেককে তা নেওয়ার জন্য আমি উৎসাহিত করে যাব।

পেন্টাগনের প্রধান জানান, করোনায় সংক্রমিত হয়ে কোয়ারেন্টিনে থাকলেও তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা। সম্প্রতি মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।