রবিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:০৬
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্করিপোর্ট  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাহাজালাল হলের সামনের এস আলম কটেজ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে কটেজের ২১২ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির।

মৃত শিক্ষার্থী অনেষ চাকমার বাড়ি রাঙামাটি জেলায়।। তিনি মেরিন সায়েন্স বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আবু তৈয়ব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শেষ রাতের দিকে সে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রের লাশ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। সে চিরকুট লিখে আত্মহত্যা করছে।