বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগে তুহিন,বিএনপিতে শাহীনের মনোনয়ন দাখিল

কামরুজ্জামান শাহীন,ভোলা:ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আ’লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন ও জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী সোহেল আজিজ শাহীন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে লালমোহন উপজেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজীর হাতে মনোনয়নপত্র জমা দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আ’লীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ।

এদিকে ভোলা জেলা নির্বাচন কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনিত প্রার্থী সোহেল আজিজ শাহিন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, লালমোহন পৌর যুবদল সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ প্রমূখ।

উল্লেখ্য, দীর্ঘ ৯বছর পর গত ৩ সেপ্টেম্বর লালমোহন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আজ (১২ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। আগামী ১৪ অক্টোবর এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।