বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কালিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-১

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃকালিগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বদর উদ্দীন গাজী(৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১২আগষ্ট দুপুর ১ টার দিকে কালিগঞ্জ শ্যামনগর মহা সড়কের মৌতলা ইউনিয়নের পিরোজপুর নামকস্থানে এ  দূর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকসা গ্রামের মৃত কালু গাজীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায় উকশা চৌমুহনী থেকে বাইসাইকেল যোগে পিরোজপুর হাটখোলায় আসার সময় পিরোজপুর বাসস্ট্যান্ড সংলগ্নে পৌছালে শ্যামনগর থেকে আসা মটরসাইকেল তার সাইকেলে ধাক্কা দিলে সে মারাত্নক আহত হয়। আহত অবস্থায় কালিগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৈয়বুর রহমান তার অবস্থা আশংঙ্খা জনক দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করে। সাতক্ষীরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংঙ্খা জনক দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

নিহতের পুত্র শাহাজানের নিকট মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি এপ্রতিনিধি কে বলেন সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকাল সাড়ে ৪টার সময় আমার বাবা মারা যায়। কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।