বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৫৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

দুধকুমর নদে অজ্ঞাত ব্যক্তির লাশ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ভূরুঙ্গামারীর দুধকুমর নদে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের পাশে ইসলামপুর নামক স্থানে নদীর কিনারে আটকা অবস্থায় পুলিশ লাশটি পায় বলে জানিয়েছে। পুলিশ জানিয়েছে লাশটির পরনে ধুতি, গায়ে ফতুয়া রয়েছে। বয়স আনুমানিক ৪৫ থেকে ৪৮ বছর হতে পারে। তার গলার কিছু অংশ কাটা রয়েছে।

ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, লাশটি ভারতীয় কোন নাগরিকের হতে পারে। লোকটিকে মেরে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে বলে তিনি ধারনা করছেন।