শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১৩
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

লালমোহন পৌরসভা নির্বাচনে ৬৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে মোট ৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে স্ব-স্ব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

এদিন, আওয়ামী লীগ প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন লালমোহনে ফরম জমা দিলেও বিএনপি মনোনীত প্রার্থী সোহেল আজিজ শাহীন ভোলা জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী মাকসুদ আহমেদও ভোলায় ফরম জমা দেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আমির খসরু গাজী বলেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত ২ জন মেয়র প্রার্থী, ৫২জন কাউন্সিলর প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

লালমোহন পৌরসভায় পুরোনো ৯টি ওয়ার্ডসহ নতুন ৩টি ওয়ার্ড মিলিয়ে মোট ১২টি ওয়ার্ডে এবার নির্বাচন হচ্ছে। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ সেপ্টেম্বর এবং প্রত্যাহাররে শেষ দিন ২২ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর ২০১০ সালে লালমোহন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর মামলার কারণে দীর্ঘ ৯ বছর পর এবার নির্বাচন হচ্ছে।

লালমোহন পৌরসভায় ১২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩,৫৫০ জন। পুরুষ ভোটার ৬৯৪৩ ও নারী ভোটার ৬৬০৭ জন।