শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৩৩
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

অনলাইনে পিৎজা অর্ডারে ১১ লাখ টাকা খোয়ালেন নারী

অনলাইন ডেস্ক  ডিজিটাল যুগে অনলাইনে পণ্য কেনাবেচা এখন সাধারণ ব্যাপার। কিন্তু এ মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে।

অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে নানাভাবে সর্বস্ব লুটে নিচ্ছে প্রতারকরা। তবে ভারতের এক নারী এমনই প্রতারণার শিকার, যা শুনে বিস্ময় ধরে রাখা দায়।

মুম্বাইয়ের আন্ধেরি এলাকার ওই নারী অনলাইনে কয়েকশ টাকার পিৎজা আর ড্রাইফ্রুট অর্ডার করে খোয়ালেন ১১ লাখ টাকা!

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, গত বছরের জুলাই মাসে ওই নারী অনলাইনে পিৎজা অর্ডার করেন। অর্ডার সম্পূর্ণ হওয়ার আগেই তার অ্যাকাউন্ট থেকে ৯ হাজার ৯৯৯ টাকা কেটে নেওয়া হয়। একইভাবে গত বছরের ২৯ অক্টোবর অনলাইনে ড্রাইফ্রুট অর্ডার করার সময় আবারও ওই নারী এক হাজার ৪৯৬ টাকা হারান।

সেই টাকা ফেরত পেতে গুগল সার্চ করে একটি নাম্বারে ফোন করেন তিনি। আর সেই নাম্বারটিই ছিল এক প্রতারকের। ফোন পেয়ে ওই নারীকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন অভিযুক্ত প্রতারক।

টাকা ফেরত পেতে উদগ্রীব নারী অ্যাপটি ডাউনলোড করেন। আর তাতেই সুযোগটা ভালোভাবেই পেয়ে যান প্রতারক। ওই অ্যাপের মাধ্যমে নারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে একপর্যায়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১১ লাখ ৭৮ হাজার টাকা সরিয়ে ফেলেন প্রতারক।

পথের ভিক্ষেরি হয়ে ওই নারী মুম্বাই পুলিশের সাইবার অপরাধ বিভাগের দারস্থ হন। তথ্য ও প্রযুক্তি আইনে এফআইআর দায়ের করে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের সাইবার অপরাধ বিভাগ জানিয়েছে, বিপুল পরিমাণ এই অর্থ এক দিনে সরায়নি প্রতারক। গত ১৪ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তার অ্যাকাউন্ট থেকে ওই পরিমাণ টাকা তুলে নেয় প্রতারক।