শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:০৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

কুড়িগ্রামে অর্ধশত মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের অর্ধশতাধিক মাদকবিরোধী সমাবেশে চিহ্নিত মাদক কারবারি আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালারহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদকবিরোধী সমাবেশে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএ’র হাত ফুল দিয়ে মাদক সেবন ও বিক্রি থেকে বিরত থাকার শপথ নেন মাদক কারবারিরা। এ সমাবেশের আয়োজন করে কমিউনিটি পুলিশিং ফোরাম ও ফুলবাড়ী থানা।

শপথে মাদক কারবারিরা বলেন, ‘আর নয় মাদক সেবন বা মাদক ব্যবসা। আজকের পর থেকে আমরা অন্ধকার পথের সমাপ্তি টানলাম। সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নিলাম।’ মাদকবিরোধী সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত অনুষ্ঠিত হয়।

সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলমের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপি মহিবুল ইসলাম খাঁন বিপিএম, বিশেষ অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল লুৎফর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খদকার ফুয়াদ রুহানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আলী বাদশা, ফুলবাড়ী থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাবেক মুক্তিযাদ্ধা কমান্ডার মজিবর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ মজনু, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার হারুন-অর-রশিদ, ফুলবাড়ী ইউনিয়নের সাবক চেয়ারম্যান মইনুল হক প্রমুখ।