বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৪০
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

হিজলায় বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্টের ৩০,০০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: হিজলায় বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্টের ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকেল ০৫:০০ ঘটিকায় হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমীনুল ইসলাম হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সামনে সরদার বাড়িতে বাল্যবিবাহের সংবাদ প্রাপ্তির সাথে সাথে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট চলাকালীন প্রমাণিত হয় যে, গত বুধবার মুলাদী বাজারে এ বিবাহ রেজিস্ট্রি করা হয়েছে কিন্তু বর অপ্রাপ্ত বয়স্ক। জাল কাগজপত্র ব্যবহার করে এ বিবাহ সম্পন্ন হয়েছে।

উক্ত বেআইনী কর্মকাণ্ডের দায় বরের পিতা ও বর স্বেচ্ছায় স্বীকার করায় এবং কণের মামা এ বিয়ের আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ধারা ৭(১) ও ৮ অনুযায়ী প্রত্যেককে ১০০০০ টাকা করে মোট ৩০০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমীনুল ইসলাম জানান যে, বাল্যবিবাহ বন্ধে মোবাইল কোর্ট ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে।