শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

গাড়ি উল্টে ফেনীর পুলিশ সুপারসহ আহত ২, গানম্যান নিহত

ডেক্সরিপোর্ট:গাড়ি উল্টে ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীসহ ২জন আহত হয়েছেন। নিহত হয়েছেন তার গানম্যান। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের কসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বোগদাদিয়া থানা পরিদর্শন শেষে ফেরার পথে পুলিশ সুপার মো. নুরুন্নবীকে বহনকারী পাজেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পুলিশ সুপার মো. নুরুন্নবী, গাড়িচালক মং সাই ও গানম্যান আজহার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজহারকে মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, আহতদের শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।