বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও দালাল মুক্ত কালিগঞ্জ থানা গড়তে চাই-অফিসারইনচার্জ দেলোয়ার

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃকালিগঞ্জ থানার আয়োজনে উপজেলার সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ০৯ টায় থানা ক্যাম্পাসে সংবাদকর্মীদের সাথে মত বিনিময়কালে দেলোয়ার হুসেন বলেন কালিগঞ্জ থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজ, মুক্ত করব। আইনশৃংখলা স্বাভাবিক রাখতে সংবাদকর্মীদের সহযোগীতা আমার বেশি প্রয়োজন। আমি কালিগঞ্জ থানাকে নিজের থানা হিসাবে মনে করে কাজ করতে চাই।
সাংবাদিকদের সহযোগীতা চেয়ে তিনি আরও বলেন সমাজের চিহৃিত, তালিকাভুক্ত অপরাধীদেরকে আইনের আওতায় এনে সুষ্ট সমাজ বিনির্মানে ভূমিকা রাখব। বাসস্ট্যান্ডে যানজট নিরসনে খুব দ্রুত পদক্ষেপ নেবো, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট বাজার কিংবা গুরুত্বপুর্ণ মোড়ে বখাটেদের আস্তানা রাখবো না। সংবাদকর্মীদের শুধু সাংবাদিকতা নয়, আর্থিক স্বচ্ছলতা ও পরিবার পরিজনের প্রয়োজনে ব্যবসায় মনোনিবেশ করতে হবে। কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করে সাংবাদিক জগতকে কলুষীত করবেন না।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, সাংবাদিক আশেক মেহেদী, মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাব, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক সমিতির বিভিন্ন পর্যায়ের সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন থানার ওসি( তদন্ত) এস এম আজিজুর রহমান সহ থানার উপ পরিদর্শক, উপ সহকারি পরিদর্শকবৃন্দ।