বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২০
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল।

আজ ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা প্রশাসন বরিশাল সদর উপজেলার সহযোগিতায়। লাকুটিয়া জমিদার বাড়ি সংলগ্ন (বিএডিসি) অফিস প্রাঙ্গণে। বরিশাল জেলা ব্যাপী ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির ২০১৯ এবং শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর উপজেলা, মোঃ মোশারেফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা, আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল, হরিদাস শিকারি, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন্ধ বিভাগ বরিশাল, মোঃ আবুল কালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা বরিশাল সদর উপজেলা, রেহানা বেগম, চেয়ারম্যান কাশি পুর ইউনিয়ন পরিষদ, কামাল হোসেন লিটনসহ সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের মেম্বার, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা ব্যাপি ১ লক্ষ তালের বীজ বপণ কর্মসূচির ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। তাল বীজ কর্মসূচি ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে চলবে। বরিশাল জেলার ১০ টি উপজেলায় এক যোগে এ কর্মসূচি পালিত হবে। প্রতি উপজেলায় ১০ হাজার করে তালের বীজ বপন করা হবে।

উপজেলা প্রশাসনের সাথে ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেম্বার, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানকে সফল এবং সার্থক করতে নিজ নিজ স্থান থেকে বরিশাল জেলার সকল ব্যক্তি প্রতিষ্ঠান সকালের সর্বাত্মক সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান।