রবিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৩৮
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

ফেনসিডিল পরিবহণ করা অবৈধ: আপিল বিভাগ

ডেস্করিপোর্ট  ফেনসিডিলকে মাদক হিসেবে উল্লেখ করে তা পরিবহণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফেনসিডিলসহ গ্রেফতার ঝিনাইদহ সদর উপজেলার বাদল পালের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

এর আগে ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল। এই মামলায় ২০০০ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট বাদলকে খালাস দেন। রায়ে হাইকোর্ট যুক্তি দেখিয়ে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল বহন অপরাধ নয়।

পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ বাদলককে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখলেন।

একইসঙ্গে আপিল বিভাগ জানান, ‘ফেনসিডিল মাদক। এই মাদক পরিবহন করা অবৈধ।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ফেনসিডিলের অন্যতম উপাদান কোডিং, যা মাদক হিসেবে স্বীকৃত।
এই মামলার রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার ভাগ্য নির্ধারণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।