শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩৭
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ইসরাইলের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক  ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে হত্যার হুমকি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি ইসরাইলি দৈনিক হারেৎজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাফতালি বেনেট এ তথ্য জানান। খবর আল-আরাবিয়ার।

২০২১ সালের জুনে ইহুদিবাদী দেশটির রক্ষণশীল মুসলিম দলের সঙ্গে জোট করে ক্ষমতায় আসেন কট্টর ইহুদিবাদী নাফতালি বেনেটের দল।

মুসলিম দলের সঙ্গে জোট করার আগে তৎকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে সরকার গঠন না করতে হত্যার হুমকি দিয়েছিলেন।

দীর্ঘ এক যুগ ধরে ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহুর বিরুদ্ধে তখন দুর্নীতির মামলা চলছিল।

নেতানিয়াহু চাইছিলেন নাফতালি বেনেটের দলের সঙ্গে জোট করে আবার তিনি ক্ষমতায় আসবেন।

কিন্তু তার এ প্রস্তাবে রাজি না হওয়ায় নাফতালিকে তিনি সেনাবাহিনীর ড্রোন দিয়ে হামলা চালিয়ে হত্যার হুমকি দিয়েছিলেন বলে জানান।

নেতানিয়াহুর এসব হুমকিধমকি উপেক্ষা করে সরকার গঠন করা তার পক্ষে বেশ কঠিন হয়ে পড়ে বলে জানান তিনি।

তবে সোমবার নাফতালি বেনেটের এ অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।