বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪৮
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বরিশালে সোনালী ব্যাংকের ঋণ প্রবাহ বৃদ্ধিকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে সোনালী ব্যাংকের উদ্যোগে ঋণ প্রবাহ বৃদ্ধিকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বরিশাল নগরীর সদর রোডস্থ বিডিএস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমান।বিশেষ অতিথি ছিলেন,সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলম।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন,সোনালী ব্যাংক বরিশাল অফিসের জেনারেল ম্যানেজার এ,কে,এম,সেলিম আহমেদ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমান বলেন,সোনালী ব্যাংক তার নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডে যথেষ্ট সুনাম অর্জন করেছে।আমরা সেই সুনামকে ধরে রাখতে চাই।আমরা সবার শীর্ষে থাকতে চাই।সবার শীর্ষে থাকতে হলে ব্যাংকের সাধারন গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করতে হবে।সেবার মানকে আরো উন্নয়ন করতে হবে।তাহলেই আমরা কাংক্ষিত লক্ষ্যে পৌছতে সক্ষম হবো।নতুন নতুন চিন্তা চেতনার মধ্যে দিয়ে মানুষকে সেবা দিতে হবে।ব্যাবসায়িক লক্ষ্যমাত্রার সকল সূচকে শতভাগ অর্জনের লক্ষ্যে সিএমএসএমই খাতে গুনগত মান সম্পন্ন ঋণ বিতরণ করে ঋণের প্রবাহ বৃদ্ধি করনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সাথে কৃষি প্রধান অঞ্চল হিসেবে বরিশাল অঞ্চলে কৃষি ও পল্লী ঋন বিতরনের উপর গুরুত্ব দিতে হবে।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন,বরিশাল সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক,বরিশাল সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার এজিএম মোঃ জাহাঙ্গীর আলম সরদার সহ পটুয়াখালী ও পিরোজপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার ও উপজেলার শাখা ব্যাবস্থাপক গন।