শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:১৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে ট্রাফিক পুলিশের গনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর সড়ক গুলোর শৃংখলা ফেরাতে ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ ও চেীমাথা এলাকায় বিএমপি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৪ সেপ্টেম্বর)সকাল ১১টায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) খাইরুল আলম বলেন,নগরীকে যানজট মুক্ত করতে বিএমপি ট্রাফিক বিভাগ কুইক রেসপন্স টিম (কিউ আর টি) গঠন করা হয়েছে।১জন ইন্সপেক্টর,৬ জন সার্জেন্ট ও ৬ জন কনস্টেবল নিয়ে গঠিত এ টিম ট্রাফিক সংক্রান্ত যে কোন সমস্যায় অতিদ্রুত জনগনকে সেবা প্রদান করবে।

এ সময় তিনি আরও বলেন,নগরীর সি এন্ড বিরো এলাকায় মাহিন্দ্রা,সি এন জি, থ্রি হুইলার,অটোরিক্সা চলাচলের সময় অবশ্যই ফোরলেন দিয়ে চলাচল করতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া হবে।

এ সময় পথ সভায় আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের এসি (উত্তর) একে এম ফাইজুর রহমান,টি আই শামসুল আলম, টি আই আ: রহিম,টি আই রবিউল,মাহিন্দ্রা মালিক সমিতির সেক্রেটারী আহমেদ শাহরিয়ার বাবু,বিসিসি ১৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংফোরাম এর সেক্রেটারী শেখ রিয়াজ উদ্দিন কবির,২৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংফোরাম এর সেক্রটারী মো: মনির হোসেন প্রমুখ।