সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:১২
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সামরিক ঘাঁটি থেকে বেরিয়ে পড়েছে রাশিয়ার ট্যাংক!

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার একটি সামরিক ঘাঁটি এখন অনেকটাই খালি হয়ে গেছে।

৬ ফেব্রুয়ারি স্যাটেলাইট থেকে তোলা ছবির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন।

ইউক্রেনের সীমান্ত থেকে ১৬০ মাইল দূরে অবস্থিত এই ঘাঁটিতে ২০২১ সালের শেষ দিকে প্রায় ৭০০ ট্যাংক, যুদ্ধে ব্যবহৃত যান ও ব্যালাস্টিক মিসাইল লঞ্চার মজুদ করেছিল।

এখন এই ঘাঁটি প্রায় ফাঁকা হয়ে গেছে।

সিএনএন বলছে, ঘাঁটি থেকে ট্যাংকসহ অন্যন্য অস্ত্রসস্ত্র সীমান্তের আরও কাছে নিয়ে গেছে রাশিয়া।

খারাপ আবহাওয়ার কারণে গত কয়েকদিন ধরে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে রাশিয়ার সৈন্যদের গতিবিধি পর্যবেক্ষণ করা যাচ্ছিল না।

তাদের ধারণা, এই সময়টার মধ্যে রাশিয়া তাদের যুদ্ধের সরঞ্জাম নিয়ে ইউক্রেন সীমান্তের আরও কাছে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরেই হুঁশিয়ারি দিচ্ছে রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে আক্রমণ করবে। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।

বর্তমানে বিশ্ব নেতারা রাশিয়াকে ঠেকাতে তৎপরতা চালাচ্ছেন। তবে এর মাঝেও রাশিয়া তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা দিন দিন ইউক্রেন সীমান্তে নিজেদের শক্তি আরও বাড়াচ্ছে।