শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:০৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে দেড় বছরের শিশু ধর্ষনের প্রধান আসামি গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট:বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে মাদারীপুর রাজৈর থানা এলাকা থেকে দেড় বছরের শিশুকে ধর্ষণ মামলার চাঞ্চল্যকর প্রধান আসামী হৃদয় ভক্তকে (২২) গ্রেফতার করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৮টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকার বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি মাদারীপুর জেলার রাজৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামী। আটককৃত হৃদয় ভক্ত রাজৈর থানার সুশেন ভক্তের ছেলে।

আজ শনিবার সকাল ১১ টায় বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তরে অধিনায়ক আতিকা ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান।

এসময় তিনি বলেন, অভিযুক্ত হৃদয় ভক্ত গত ১০ সেপ্টেম্বর দূরসম্পর্কের আত্মীয় হিসেবে ভিকটিমের বাড়িতে বেড়াতে আসে এবং একই দিন সন্ধ্যা মাদারীপুর জেলার রাজৈর থানাধীন চৌয়ারিবাড়ী গ্রামে বসবাসরত তাপস বালা(৩০) এর দেড় বছরের শিশু বাচ্ছাকে মায়ের কাছ থেকে কোলে নিয়ে ঘোরাঘুরি করে। একপর্যায়ে একই গ্রামের কেশন বৈরাগীর বাড়ীর পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় নিয়ে যায় শিশুটিকে। এসময় কোন লোকজন না থাকায় আসামী হৃদয় ভক্ত শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। শিশুর আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত হৃদয় ভক্ত পালিয়ে যায়। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চক্ষু ফাঁকি দিয়ে নিজেকে আত্মগোপন করে থাকে। এ সংক্রান্তে ভিকটিমের পরিবার বাদী হয়ে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।

পাশাপাশি শিশুটির পরিবার অভিযুক্তকে গ্রেফতারের জন্য র‌্যাবের সহায়তা কামনা করলের‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮ এর একটি বিশেষ আভিযানিক দল ১৩ সেপ্টেম্বর রাতে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকার বাজিতপুর থেকে অভিযুক্ত হৃদয় ভক্তকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব-৮ অধিনায়ক।