শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৬
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

লক্ষ্মীপুরে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস পালিত

এইচ এম রাসেল রাজ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুরে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি  লক্ষ্মীপুর ইউনিটের উদ্যোগে ইউনিট অফিস থেকে থেকে র‌্যালি বের হয়ে শহরের রেহান উদ্দিন ভুঁইয়া সড়ক প্রদক্ষিণ করে।

পরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে যুব রেড ক্রিসেন্টের লক্ষ্মীপুর ইউনিট এর যুব প্রধান মোঃ আবদুল আউয়াল খোকন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর ইউনিটের সেক্রেটারি ইসমাইল হোসেন ফারুক।

যুব রেড ক্রিসেন্ট এর জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান আশরাফুল মোবারক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নির্বাহী সদস্য মাসুদুর রহমান ভুট্টু, ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় উপ-প্রধান নুর হোসেন রাশেদ, যুব সদস্য প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ।

সভায় বক্তারা প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সকলের মাঝে ধারণা প্রদান করেন।