নিজস্বপ্রতিবেদক:বরিশাল নগরীর সড়ক গুলোর শৃংখলা ফেরাতে ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে নগরীর প্রবেশদ্বার রুপাতলী বাসস্টান্ড এলাকায় বিএমপি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৫সেপ্টেম্বর)বেলা ১২ টায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) খাইরুল আলম বলেন,নগরীকে যানজট মুক্ত করতে বিএমপি ট্রাফিক বিভাগ কুইক রেসপন্স টিম (কিউ আর টি) গঠন করা হয়েছে।এ টিম ট্রাফিক সংক্রান্ত যে কোন সমস্যায় অতিদ্রুত জনগনকে সেবা প্রদান করবে।

এ সময় তিনি আরও বলেন,নগরীর সি এন্ড বি রোড এলাকায় মাহিন্দ্রা,সি এন জি, থ্রি হুইলার,অটোরিক্সা চলাচলের সময় অবশ্যই ফোরলেন দিয়ে চলাচল করতে হবে,হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গাড়ী জব্দ করে আদালতে প্রেরন করা হবে। অবৈধ গাড়ী চলাচল করায় নগরীতে যানজট সৃস্টি হচ্ছে তাই বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়ে বৈধ যানবাহন চালাতে হবে।
তিনি বলেন বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া নগরীতে কেউ গাড়ী চালাতে পারবেনা।

এ সময় পথ সভায় আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের এসি (উত্তর) একে এম ফাইজুর রহমান,টি আই শামসুল আলম, টি আই আ: রহিম,টি আই রবিউল,সার্জেন্ট কামরুল ইসলাম,তৌহিদুল ইসলাম,বরিশাল জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী মো: সুলতান মাহমুদ প্রমুখ।