শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৬
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

ভোলায় ১৩৩পিস ইয়াবাসহ আটক-৩

ভোলা প্রতিনিধি:ভোলায় ১৩৩ পিচ ইয়াবাসহ মোঃ হানিফ(৩৮), মোঃ ইদ্রিস (৪০), ও মোঃ মাহাবুল আলম স্বপন (৩৬) নামের তিন ইয়াবা বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

রোববার সকালে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার গভীর রাতে ভোলা সদর থানাধীন কাচিয়া সমাদার ০২ নং ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মোঃ হানিফ, মোঃ ইদ্রিস, মোঃ মাহাবুল আলম স্বপন নামের তিন ব্যক্তিকে আটক কর হয়। পরে তাদের দেহ তল্লাসী করে ১৩৩পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক মো.হানিফ কাচিয়া সমাদার ২নং ওয়ার্ডের মৃত মো. আবুল হোসেনের ছেলে, মো. ইদ্রিস গুপ্ত মুন্সি ৮নং ওয়ার্ডের মৃত আলী খাঁর ছেলে,মো. মাহাবুল আলম স্বপন গুপ্ত মুন্সি ৮নং ওয়ার্ডের মো. তোফাজ্জল মোল্লার ছেলে।