শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৭
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

বিডি ক্লিন লক্ষ্মীপুরের উদ্যোগে বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গনে পরিচ্ছন্নতা অভিযান

এইচ এম রাসেল রাজ, লক্ষ্মীপুর প্রতিনিধি:পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানে সারা দেশের ৫৫টা জেলায় কাজ করছে বিডি ক্লিন।

লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশ কে জীবানুমুক্ত ও পরিচ্ছন্ন করা। সেই লক্ষ্যমাত্রা আর্জনের লক্ষে প্রতি সপ্তাহে সব জেলা শাখার উদ্যোগে প্রতি জেলায় পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করা হয়। সেই ধারাবাহিকতায় বিডি ক্লিন লক্ষ্মীপুর টিম পরিচ্ছন্ন করলো লক্ষ্মীপুর উত্তর স্টেশন সংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন এর আশপাশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সংগঠনের লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক সাহিদুজ্জামান সৈকত এর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সদস্য নিয়ে এই অভিযান চালানো হয়।

ঘন্টা ব্যাপি উক্ত পরিচ্ছন্নতার কার্যক্রমে অতিথি হিসাবে ছিলেন,সমাজ সেবক ও রাজনীতিবিদ আদনান চৌধুরী, ছাত্রনেতা ও সমাজ সেবক বেল্লাল ক্বারীছাত্রনেতা রিয়ান ক্বারী ও করিমুল হক কনক ক্বারী।

মুখে মাস্ক, মাথায় ওয়ান টাইম হেলমেট ও হাতে গ্লাভস নিয়ে নিজ হাতে কুড়িয়ে নেয় অসেতন নাগরিক দের যত্রতত্র ফেলানো ময়লা আবর্জনা। এসময় আশে পাশের মানুষকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য এবং ডাস্টবিন ব্যবহারের ব্যাপারে সচেতন করা হয়।