সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:০৭
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

কুড়িগ্রামে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট এক জনের মৃত্যু!

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মোঃ হায়দার আলী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

গতকাল (রবিবার) দুপুরের দিকে বেলগাছা ইউনিয়নের পূর্বকল্যান গ্রামের নিজ বাড়ীর পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিদ্যুতের লাইন টেনে রাতে পুকুরে লাইট জ্বেলে রাখে। ভুল বশতঃ বিদ্যুতের লাইন খুলে না দিয়ে পুকুরে নেমে গোসল করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

নিহত হায়দার আলী কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যান পাড়া গ্রামের মৃত মাহাম মামুদের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান।