রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সকাল ১১:২৯
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

চরফ্যাশনে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশনের শশীভূষণে পারিবারিক কলহের জেরে মো. ইব্রাহীম (২৫) নামের এক যুবক চালতা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন।

রোববার (৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হেজলআলী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহীম ওই এলাকার মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে একটি মরদেহ গাছে ঝুলতে দেখে স্থারীয়রা পুলিশকে খবর দেয়। শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল ৪ টার দিকে ঘটনাস্থলে গিয়ে একটি চালতা গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার পরে ঐই বাড়িতে কোন পুরুষ লোক পাওয়া যায়নি। তবে কেন সে আত্মহত্যা করছেন এ বিষয়ে কিছু এখনো জানা যায়নি।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।