রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৪২
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

নিয়মিত কিট প্যারেডের মাধ্যমে ফোর্সের ডিসিপ্লিন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে : এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেছেন,”নিয়মিত কিট প্যারেডের মাধ্যমে ফোর্সের ডিসিপ্লিন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে”। প্রাপ্যতা অনুযায়ী সকল মালামাল ইস্যু করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।

রবিবার (৩ এপ্রিল ২০২২) সকাল সাড়ে ৮ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড মাঠে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত কিট প্যারেডে উপস্থিত থেকে ছালামী গ্রহণ ও কিট পরিদর্শন করেন। পরবর্তীতে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম অফিসার ও ফোর্সদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি কিট প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন,ফোর্সদের নতুন পোশাক সময় মত ইস্যু করে নেওয়ার জন্য বলেন এবং সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও আয়রন করা ইউনিফর্ম সুন্দর করে পরিধান করে স্মার্ট হয়ে ডিউটিতে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি ড্রেসরুল অনুসরণ করা এবং ডিউটিতে যাওয়ার সময় প্রত্যেকের কাছে ইস্যুকৃত বাঁশি রাখার জন্য গুরুত্ব প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, (ভেড়ামারা সার্কেল), বিভিন্ন ইন্সপেক্টরবৃন্দ, আরওআই মোঃ শহীদুজ্জামান, আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।