শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

নড়াইলে নদীতে গোসলে করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ডেস্করিপোর্ট  নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে বন্ধুদের সঙ্গে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে আলিফ মোল্যা (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নেমেছে কালিয়া ও খুলনা ফায়ার স্টেশনের কর্মীরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার নড়াগাতি থানার বড়দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আলিফ বড়দিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও নড়াগাতি থানার চোরখালি গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, আলিফসহ ৩ বন্ধু শুক্রবার দুপুরে নবগঙ্গা নদীর বড়দিয়া ফেরিঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে আলিফ ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর তীব্র স্রোতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।

এ ঘটনার পর তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। স্বজনদের পাশাপাশি উদ্ধার অভিযানে কালিয়া ও খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অংশ নিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

নড়াগাতি থানার ওসি সুকান্ত কুমার সাহা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।