রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ইউটিউবার রোদ্দুর রায় গ্রেফতার

অনলাইন ডেস্ক  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে লাগাতার অশালীন মন্তব্যের জেরে ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয়েছেন। মঙ্গলবার গোয়া থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার পর মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন রোদ্দুর রায়। সেইসময় তার নামে একাধিক থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। সেই রেশ ঠাণ্ডা হওয়ার আগেই দিন কয়েক আগেই ফের ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেন রোদ্দুর রায়। এরপরই ৩রা জুন তৃণমূল নেতা ঋজু দত্ত চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন রোদ্দুর রায়ের বিরুদ্ধে।

এর আগে ১২ মে নিজেদের তৃণমূলের কর্মী হিসেবে দাবি করে রোদ্দুর রায়ের থানায় অভিযোগ জানিয়েছেন দুই ব্যক্তি। রোদ্দুর রায়ের নামে পাটুলি থানা ও লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়েছিল। পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন অরিত্র সাহা, সাইবার সেলে অভিযোগ দায়ের করেন বিজয় বন্দ্যোপাধ্যায়।