ডেক্সরিপোর্ট:বরিশালে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০১৯ এর বিভাগীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০।টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এর আয়োজনে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম, বরিশাল বিভাগের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, শ.ম. রেজাউল করিম এমপি।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনূর্ধ্ব-১৭ বয়সী কিশোর-কিশোরীদের শারীরিক,।মানসিক ও নান্দনিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্ধুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে দেশব্যাপী উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) বরিশাল, এম.ডি. আব্দুস সালাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, উপ-মহা পরিদর্শক, বরিশাল রেঞ্জ ডিআইজি, মো. শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার), বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল, জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস, জেলা ক্রীড়া অফিসার বরিশাল, হোসাইন আহমেদসহ সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাবেক-বর্তমান খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তলন করেন, এসময় বরিশাল জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশনের করেন। পরে বেলুন-ফেষ্টুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনী ম্যাচে সকাল ১১ টায় বরিশাল জেলা বনাম ঝালকাঠি জেলার (বালিকা) দলের খেলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ সুচনা করা হয়।
এছাড়া প্রথম দিনের দ্বিতীয় খেলায় বিকাল ৩ টায় (বালক) দলের বরিশাল জেলা বনাম ঝালকাঠি জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ জেলা পর্যায়ের খেলোয় বরিশাল বিভাগের ৬ টি জেলার সমন্বয়ে ৬ টি বালক ও ৬ টি বালিকাসহ মোট ১২ টি দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। প্রতিদিন ২ টি করে খেলা অনুষ্ঠিত হবে, আগামী ২৯ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আজ ২৫ সেপ্টেম্বর প্রথম দিনের খেলার ফলাফল, বালিকা অনূর্ধ্ব-১৭ প্রথম খেলায় বরিশাল জেলা-০১ – ঝালকাঠি জেলা-০৩, ট্রাইবেকারে ৩ গোলে বিজয়ী ঝালকাঠি জেলা। বালক অনূর্ধ্ব-১৭ এর খেলার বরিশাল জেলা -০৩ – ঝালকাঠি জেলা-০০, বিজয়ী বরিশাল জেলা।
আগামীকাল ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে খেলায় অংশগ্রহণ করবে, বালিকা সকাল ১১ টায় বরগুনা জেলা বনাম ভোলা জেলা। বালক দুপুর ৩ টায় বরগুনা জেলা বনাম ভোলা জেলা দলের খেলা অনুষ্ঠিত হবে।