সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০ লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক  রাশিয়া অধিকৃত শহর মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০টিরও বেশি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহরের মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো।

সোমবার শহরটির মেয়রের উপদেষ্টার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, লিওবেরেজনি জেলার একটি ভবন থেকে ১০০ জনের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিমান থেকে ফেলা বোমার আঘাতে বাড়িটি বিধ্বস্ত হয়।

তিনি আরও বলেন, লাশগুলো এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে। দখলদারীদের এই লাশগুলো উদ্ধার ও শেষকৃত্য করার পরিকল্পনা নেই।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মারিউপোল দখলে নেয় রুশ বাহিনী।