সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ইইউর

অনলাইন ডেস্ক  ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন। স্বর্ণ আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং এসবার ব্যাংকের সম্পদ জব্দ করা হয়েছে।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা এ নিষেধাজ্ঞা জারি করেন। খবর ইয়ানি সাফাকের।

ইউরোপীয় কাউন্সিলের বর্তমান সভাপতি এক টুইটার বার্তায় বলেন, ইইউ রাষ্ট্রদূতরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে পরবর্তী নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছেন।

ইয়ানি সাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পদক্ষেপগুলো রাশিয়ান সোনা এবং গহনা আমদানি নিষিদ্ধ করে এবং রাশিয়ার বৃহত্তম শীর্ষ ঋণদাতা এসবার ব্যাংকের সম্পদ জব্দ করে, যা ইতোমধ্যে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম (সুইফট) থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় নতুন ব্যক্তি এবং প্রতিষ্ঠান যুক্ত করেছে যাতে পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলোর বাস্তবায়নকে শক্তিশালী করা যায়। ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপগুলো জি-৭ দেশগুলোর সিদ্ধান্তের একতাবদ্ধ।

প্রসঙ্গত এর আগে রাশিয়ার ওপর ৭ম দফায় অবরোধ আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ।