সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৭
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ইরানে প্রবল বন্যায় মৃত ১৮

অনলাইন ডেস্ক  ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট প্রবল বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহি বলেন, ইস্তাহবানের সোলতান শাহবাজ গ্রামের কাছে ভারি বৃষ্টির কারণে রোদবাল বাঁধ উপচে বন্যা হয়েছে।

ফারস প্রদেশের রাজধানী শিরাজ থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) দক্ষিণে ইস্তাহবান অবস্থিত।

তিনি আরও বলেন, বন্যায় ১৫টি গাড়ি ডুবে। ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ বলেও জানিয়েছেন তিনি।