শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:১৩
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ইরানে ড্রোন প্রশিক্ষণ নিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক  হামলায় সক্ষম মানববিহীন আকাশযান (ইউএভি) দেখতে ইরান সফর করেছেন রুশ কর্মকর্তারা। রাশিয়ার কাছে ইরান কয়েকশ ড্রোন হস্তান্তর করতে যাচ্ছে। ওয়াশিংটনের কাছে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য আছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও আল আরাবিয়াহ এমন খবর দিয়েছে। তবে ইরানি কর্মকর্তারা এসব তথ্য অস্বীকার কিংবা স্বীকারও করেননি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কাহানি বলেন, ইউক্রেন যুদ্ধের আগে থেকেই কয়েকটি আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতার ইতিহাস রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে ড্রোন সরবরাহ করে আসছে ইরান। এবার ইউক্রেন যুদ্ধে মস্কোর সহায়তায় এগিয়ে আসছে তেহরান।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘গেল কয়েক সপ্তাহে রুশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে ইরান। ইরানি ও রুশ অস্ত্র বাণিজ্যের ওপর জোরালো নিষেধাজ্ঞা প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে ড্রোন বিনিময় নানা উপায়ে নিষেধাজ্ঞাযোগ্য। ইরানের ড্রোন ব্যবহার ও সম্প্রসারণ নিয়ে আমরা উদ্বিগ্ন।’

তিনি আরও বলেন, মার্কিন বাহিনী, আঞ্চলিক অংশীদার ও জাহাজে হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে ইরান।