রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

শিক্ষার্থীর চোখ তুলে নেয়ার হুমকি রাবি ছাত্রলীগ নেতার

রাবি প্রতিনিধি: ‘চোখ তুলে নিবো’ বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীকে হুমকি এবং ঘটনাস্থলে বিশ^বিদ্যালয় কর্মরত সাংবাদিককে তুই-তোকারি করে অনবরত থ্রেট দেয়ার অভিযোগ উঠেছে রাবি ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাকিতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান আশিকের রুমে গিয়ে এই হুমকি দেয়া হয় বলে জানিয়েছেন তিনি।

হুমকিদাতা ছাত্রলীগ নেতার নাম হাশেম আলী। তিনি রাবি শাখা ছাত্রলীগের উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।

ভুক্তোভোগী শিক্ষার্থী আশিক বলেন, ‘বিষয়টি ইতিমধ্যেই আমি হল প্রাধ্যক্ষকে জানিয়েছে। সাংবাদিক ও আমার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ আবার চোখ তুলে নেয়ার হুমকি প্রদানের আমি সুষ্টু বিচার চাই।’

অভিযোগ সূত্রে জানা যায়, হলের প্রথম ব্লকের আবাসিক শিক্ষার্থী আশিক তার রুমে ঘুমাচ্ছিলেন। হঠাৎ রুমে নক করার শব্দ শুনে তিনি রুম খুলে দিলে দুইজন রুমে ঢুকে। তার ঘুমন্ত রুমমেট কবে হল থেকে যাবে এটা জিংগাসা করলে তিনি উত্তরে বলেন, আমি তো জানি না। ওনি তো এখন ঘুমাচ্ছেন। আপনারা পরে এসে জেনে নিয়েন। এমতাবস্থায় তারা আশিককে বলে ‘পরে আসব মানে তুই চোখ নামিয়ে কথা বল, তোর চোখ তুলে নেব।’ পরবর্তীতে ঘটনাস্থলে এক সাংবাদিক কী হয়েছে বিষয়টি জানতে চাইলে, তুই-তোকারি করে অনবরত থ্রেট দিতে থাকেন তাকে।

ঘটনাস্থলে উপস্থিত দি ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরাফাত রহমান বলেন, ‘আমি বিষয়টি জানতে চাইলে, ‘ছাত্রলীগ নেতা হাশেম আমাকে উদ্দেশ্য করে বাজে ভাবে তুই তোকারি করে কথা বলা শুরু করে। আমি কেন ওখানে গেছি, বলে পাল্টা প্রশ্ন করে। এক পর্যায়ে সে ‘‘তোকে দেখে নেবো’’, ‘‘যা করার করে নিস পারলে’’ বলে, মারতেও উদ্যত হয়। পরবর্তীতে উপস্থিত অন্যান্য আবাসিক শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।’

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমি বিষয়টি ইতিমধ্যেই শুনেছি। আমরা তদন্ত সাপেক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘ইতোমধ্যেই আমি এই বিষয়ে অবগত হয়েছি। ছাত্রলীগের নামে এধরনের কাজ আমরা কখনোই সমর্থন করিনা। আমি অতিদ্রুত এটার তদন্ত বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলছি।’