রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
গতকাল শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন তিনি। অনুষ্ঠানে শিশুদের মাঝে মিষ্টি এবং দুপুরের খাবার বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে নবজাগরণ ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, সদস্য জাকিরুল ইসলাম শান্ত, রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।