ডেস্করিপোর্ট আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন পটুয়াখালী জেলা ছাত্রলীগকে সাংগঠনিক ভাবে সুশৃঙ্খল করে চাঙ্গা করতে নতুন মডেলের সমীকরণে সাধারন মানুষ ও নেতা কর্মীদের দোরগোড়ায় সংগঠনের বার্তা পৌঁছে দিতে নব উদ্যমে কাজ করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা জেলা ছাত্রলীগ নেতা সালাউদ্দিন খান হিরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা মাঠে থেকে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হিরা।

জেলা ছাত্রলীগের কমিটি না থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে সুসংগঠিত করে শোকের মাস আগস্ট মাসের প্রতিটি প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন করেছেন তিনি।

জানাগেছে,জনপ্রিয় ছাত্র নেতা সালাউদ্দিন খান হিরা বঙ্গমাতার জন্মদিনে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরন করেছেন। নিজ খরচে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কাঙ্গালি ভোজের আয়োজন করেন। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমানের ১৮ তম মৃত্যু বার্ষিকীতে সরকারি শিশু পরিবারের এতিমদের মাঝে তিনি উন্নত মানের খাবার বিতরন করেছেন।

এছাড়াও বৈশ্বিক মহামারী করোনা কালে অসহায় মানুষের মাঝে নিজ খরচে খাদ্য সহায়তা,কোভিড রোগীদের বাসায় অক্সিজেন সাপ্লাই,রমজান মাসে পথচারীদের মাঝে ইফতার বিতরন,ঈদে অসহায়, দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরন করে নিজেকে মানবতার ফেরিওয়ালা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

সূত্রে আরো জানাগেছে, শহীদ বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আজিম খান এর দৌহিত্র, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হিরা পারিবারিক ভাবেই আওয়ামী পরিবারের সদস্য।সংগঠনকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ের দলের কর্মী সমর্থকদের সুসংগঠিত করে তিনি ইতিমধ্যেই নিজেকে একজন ক্লীন ইমেজের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

তিনি সবসময় সাধারন নেতা কর্মীদের পাশে থেকে তাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে সক্ষম হয়েছেন।

এ কারনে সালাউদ্দিন খান হিরাকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের পরবর্তী কর্নধার হিসেবে দেখতে চান ছাত্রলীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা।

এ বিষয়ে সভাপতি প্রার্থী সালাউদ্দিন খান হিরা বলেন,পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হতে পারলে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য এর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, গনতন্ত্রের মানস কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পটুয়াখালী জেলা ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ভাবে সামনে এগিয়ে নিতে জোর প্রচেষ্টা চালাবেন।