মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৯:৩৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গনপরিবহনের ভাড়া কমানোর ইঙ্গিত

ডেস্করিপোর্ট  জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর পর এবার গণপরিবহণের ভাড়াও কমানোর ইঙ্গিত পাওয়া গেছে সরকারের পক্ষ থেকে।

মঙ্গলবার সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এমন ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, যেহেতু ডিজেলের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানো হয়েছিল, দাম কমায় এখন ভাড়া কমানোর একটি প্রস্তাব এসেছে। আগামীকাল (বুধবার) একটা মিটিং হবে, সেখানে আমরা এই ঘোষণা দেব। কত কমবে সেটা এখনই বলছি না, তবে ভাড়া কমবে।’

গত ৬ আগস্ট ডিজেলের দাম ৮০ টাকা থেকে ৩৪ টাকা (৪২.৫ শতাংশ) বাড়িয়ে লিটার ১১৪ টাকা করার পর বাসের ভাড়াও বাড়ানো হয়। প্রতি কিলোমিটারে দূর পাল্লার বাস ভাড়া ৪০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। দূর পাল্লায় বাসের ভাড়া কিলোমিটারে এখন ২ টাকা ২০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা।

এদিকে সরকার গতকাল (সোমবার) ডিজেলের লিটারে ৫ টাকা কমানোর ঘোষণার পর বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, বিআরটিএ গণপরিবহণের ভাড়া সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে তারা সেটা মেনে নেবেন।