বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩৮
শিরোনাম :

রাবিতে জালালউদ্দিন রুমি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে জালালউদ্দিন রুমি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় বিশ্বিবদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ৩২৫ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আতাউল্যাহ্র সভাপতিত্বে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য পড়ালেখার মান উন্নয়ন করা দরকার সবার আগে। বিশ্ববিদ্যালয়ই পারে বিশ্ব মানের মানুষ গড়তে। তাই শিক্ষার্থীদের বিশ্বমানের মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান তিনি।

সেমিনারে ইরানী কালচারাল কাউন্সিলর সৈয়দ হাসান সেহ্হাত প্রতিশ্রুতি দিয়ে বলে, বাংলাদেশের সাথে ইরানের এই সুন্দর সম্পর্ক টিকে থাকবে। তাছাড়া উক্ত বিভাগের পড়াশোনার মান আরো উন্নত করার জন্য একজন ইরানি ভিজিটিং অধ্যাপক দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক কাজেম কাহ্দুয়ী, ফারসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।