সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

জাপানে ধেয়ে আসছে মহাপ্রলয়ংকারী ঘুর্ণিঝড়

অনলাইন ডেস্ক  জাপানের দিকে ধেয়ে আসছে মহাপ্রলয়ংকারী ঘুর্ণিঝড় নানমাদোল।

রোববার স্থানীয় সময় রাতে নানমাদোল নামে ঘুর্ণিঝড়টি আঘাত হানবে বলে জানিয়েছে জাপানের গণমাধ্যমগুলো।

জাপানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর এ ঘুর্ণিঝড়কে ‘ধ্বংসাত্মক’ হিসেবে উল্লেখ করে দক্ষিণ দিকে থাকা ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে৷

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়ছে এটি একটি অত্যন্ত শক্তিশালী ঘুর্ণিঝড় এবং এটি স্থলে আঘাত হানার সময় ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে৷

তারা কাগোসিমা অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে৷ সেখানেই এটি প্রথমে আঘাত হানবে। এরপর এটি জাপানের মূল ভূখন্ডের দিকে যাবে৷

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘুর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছাস, বাতাস, অত্যাধিক বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷

শনিবার ঘুর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ২৭০ কি.মি৷ এটি দুর্বল হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি৷