সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১৬
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

অত্যাধুনিক অস্ত্র তৈরির সক্ষমতা কমছে রাশিয়ার

অনলাইন ডেস্ক  পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অত্যাধুনিক অস্ত্র তৈরির সক্ষমতা কমছে রাশিয়ার৷

সংবাদ সংস্থা রয়টার্সের কাছে এমন দাবি করেছেন ন্যাটোর উচ্চপদস্থ কর্মকর্তা রব বাউয়ার।

তার দাবি, রাশিয়ার ক্রুস মিসাইল ও আরও অত্যাধুনিক অস্ত্র তৈরির ক্ষেত্রে যেসব যন্ত্রাংশ প্রয়োজন তার কিছু পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আমদানি করতে হয়। কিন্তু নিষেধাজ্ঞার কারণে এখন সেগুলো পাচ্ছে না রাশিয়া৷ ফলে তাদের অস্ত্র উৎপাদনে ব্যহত হচ্ছে৷

তবে ন্যাটোর এ কর্মকর্তা সঙ্গে এও জানিয়েছেন, রাশিয়ার যেসব কোম্পানি রয়েছে সেগুলোর এখনো অত্যাধুনিক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে৷

এ ব্যাপারে এ কর্মকর্তা বলেন, আমরা যতদূর জানি, রাশিয়ার এখনো বিপুল পরিমাণ উৎপাদনক্ষমতা আছে এবং তারা অনেক অস্ত্র তৈরি করতেও পারবে৷