সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০৭
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ, সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে কলোরাডোতে মাঝআকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষের ঘটনায় তিন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, স্থানাীয় সময় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ডেনভারের ৩০ মাইল উত্তরে বোল্ডার কাউন্টির আকাশে বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়। খবর রয়টার্স ও সিএনএনের।

বিমান দুটি কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে সংঘর্ষে জড়ায়। স্থানীয় সময় ৯টার কিছুটা আগে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝআকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায় বলে বিবৃতিতে জানায় বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয়।

বিমান দুটিতে থাকা ৩ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে পুলিশ জানায়। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা- ১৭২, অন্যটি সোনেক্স জেনোস। তবে, কী কারণে সংঘর্ষ হয়েছে, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের তৈরি হালকা বিমান।

বাড়িতেই এটি বানানো যায় বলে কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে। আর সেসনা-১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি।