রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দেশের বাইরে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষক চাকরিচ্যুত

ডেক্সরিপোর্ট:ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে পিএইচডি করতে গিয়ে ছুটি শেষ হওয়ার পরেও দেশের বাইরে অবস্থান করায়  চাকরিচ্যুত করা হয়েছে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

পাশাপাশি মুজিববর্ষকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইনস্টিটিউট করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

সিন্ডিকেট সূত্র জানায়, পিএইচডি করতে কানাডায় গিয়ে ছুটি শেষ হওয়ার পরেও কাজে যোগ না দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিস জামান শুভকে চাকরিচ্যুত করা হয়েছে।

একই অভিযোগে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল আকবরকেও চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন।

সিন্ডিকেট সদস্য ও অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, সিন্ডিকেট সভায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উচ্চমান সহকারী কাম মুদ্রাক্ষরিক খায়রুল বাশারকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

অর্থঘটিত বিষয়ে নৈতিক স্খলনের ঘটনায় তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সভায় মুজিববর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত হয়।

সেজন্য প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।