সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৬০ ছাত্রীর গোসলের দৃশ্য ভাইরাল, ৮ জনের আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক  প্রায় ৬০ জন ছাত্রীর গোছলের দৃশ্য মোবাইল বন্দি করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী। সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়ে যায়। লজ্জা-অপমানে ৮ জন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন হোস্টেলে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের মোহালীর চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে।

রোববার (১৮ সেপ্টেম্বর) আনন্দবাজার জানায়, ওই ৮ ছাত্রী এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজেয়াৎ সিং জানিয়েছেন, এমন ন্যক্কারজনক ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে। যে ছাত্রী ভিডিও তৈরি করেছিলেন এবং আর একজন যিনি ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন, দুজনেই হিমাচলের বাসিন্দা। যে ছাত্রী ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন, তাকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

জিনিউজ ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিবাদ চলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা শনিবার গভীর রাতে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেরাও করে এবং ‘উই ফর জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।

জানা গেছে, অভিযুক্ত ছাত্রীটিকে আলাদা এক জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে সে হামলার শিকার না হয়। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, কারও আত্মহত্যার চেষ্টার রিপোর্ট খবর পাওয়া যায়নি বা কারও মৃত্যু ঘটেনি। এদিকে শনিবার রাতে ক্যাম্পাসে বিশৃঙ্খলা দেখা দিলে শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। ভোররাতে ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো বিষয়টিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে।