সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশাল ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

ডেস্করিপোর্ট  বরিশালে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বরিশাল নগরীর রুপাতলী এলাকায় এ অভিযান চালায় তারা।

১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যদের সহযোগীতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জনান, অভিযানে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পাউরুটি সহযোগে তৈরি খাবার বিক্রয়ের অপরাধে রাজদরবার রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, বিদেশী পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য ও এমআরপি না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করায় সওদা ঘর স্টোরকে ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে তোয়া মেডিক্যাল হলকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।