সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরগুনায় মহড়ার সময় রাস্তায় উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

ডেস্করিপোর্ট  বরগুনা-কাকচিড়া রুটের বড়ইতলা এলাকায় সুরঞ্জনা মোড়ে বরগুনা ফায়ার সার্ভিসের একটি পানিভর্তি গাড়ি নিয়মিত মহড়ার সময় দুর্ঘটনার শিকার হয়।

শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িটির চালক জাহাঙ্গীরসহ আব্বাস ও আসাদ নামে ওপর দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ইদ্রিস চৌকিদার বলেন, গাড়িটি খুব দ্রুতবেগে এসে এখানে উল্টে যায়। তখন রাস্তা একদম ফাঁকা ছিল। বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আহমেদ জানান, ফায়ার সার্ভিসের এসব গাড়ি নিয়ে নিয়মিতই মোহড়া করতে হয় চালক ও ফায়ার ফাইটারদের। তেমনি আজও নিয়মিত মহড়ার অংশ হিসেবে এ গাড়ি নিয়ে বড়ইতলার দিকে যান ফায়ার ফাইটাররা। এ সময় এ দুর্ঘটনা ঘটে।