সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

চলন্ত বাসে ঢুকে গেল বিদ্যুতের খুঁটি নিহত ১, আহত ২০

ডেস্করিপোর্ট  ফরিদপুরে যাত্রীবাহী একটি বাসের ভেতরে বৈদ্যুতিক খুঁটি ঢুকে নজরুল ইসলাম (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে। আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে কারো নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা যায়, জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের বৈদ্যুতিক খুঁটি একটি গাড়িতে ওঠানো হচ্ছিল। এসময় দ্রুতগামী তালুকদার পরিবহনের একটি বাস ওই এলাকা অতিক্রম করার সময় একটি খুঁটি বাসের ভেতরে ঢুকে যায়। এতে অন্তত ১৬ জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকর কুমার বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।